সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দেন না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন

2026-09-20T14:43:37+00:00
2026-09-20T14:43:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম 
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দেন না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নানা ধরনের খরচে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই আমার কাছে আত্মীয়ের মতো। মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। আল্লাহ যদি পোড়া বাজেটও আমার হাতে দিতেন, তাহলে আমি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতাম।’

দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।


রুমিন ফারহানা বলেন, ‘মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, আমি ঘুমিয়ে নেই। আমি সংসদে কিংবা এলাকায়, কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছি।’


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   রুমিন ফারহানা  সরকার  বিপর্যস্ত  খরচ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: