ফ্যাসিস্টের অপতৎপরতায় সরকার শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

2026-09-20T17:18:35+00:00
2026-09-20T17:18:35+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ফ্যাসিস্টের অপতৎপরতায় সরকার শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ ধরনের তৎপরতা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রেক্ষাপটে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ লকডাউন না কি নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করেই রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়। এখানে লকডাউন কি দৃশ্যমান হয়েছে? এগুলো জাতি প্রত্যাখ্যান করছে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের বক্তব্য বা কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়। 

তিনি বলেন, ‘গণহত্যাকারী অশুভ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ এখন, তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই। উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এ সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শংকিত না। এই জাতি তাদেরকে কখনো এই দেশে, কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। তারা ডিসেম্বরে ফিরবে বলে না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’


বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য দিতে পারবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারত সরকারের কাছে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং বিষয়টি অনুসরণ করা হচ্ছে। ভারত সরকার বিষয়টি আমলে নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  আওয়ামী লীগ  সরকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: