নারায়ণগঞ্জে মেঘনা থেকে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা

2026-09-20T17:27:42+00:00
2026-09-20T17:30:48+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে মেঘনা থেকে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৫:৩০ পিএম
নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পরে দুজনের মরদেহের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পরে যমজ দুই ভাইয়ের মরদেহের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। একজনের খোঁজ এখনও মেলেনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ইতোমধ্যে আমাদের ডুবুরি দল দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন এখনও নিখোঁজ। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

নিহতরা হলো- মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫), আশিকিন (১৫)। আবির (১৪) নামে একজন এখনও নিখোঁজ রয়েছে।


এর আগে দুপুর ১টার দিকে মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় তারা নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজরা প্রত্যেকে মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যায়ের শিক্ষার্থী তাদের মধ্যকার যমজ দুইভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণি এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। 

আজ স্কুল যাবার কথা বলে বসা থেকে বের হলেও চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   নারায়ণগঞ্জ  মেঘনা নদী  নিখোঁজ  উদ্ধার  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: