বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের

2026-09-20T22:52:43+00:00
2026-09-20T22:52:43+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক বাড়ানোর আগ্রহ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে স্পিকার বলেন, ১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশি অভিবাসীদের প্রতি ইতালির সহযোগিতার প্রশংসা করে স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য। নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতে ইতালির সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।


রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা এবং পুনর্বাসনে ইতালির সহযোগিতার প্রশংসা করেন স্পিকার। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালীয় কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশকে ইতালির পুরনো বন্ধু উল্লেখ করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালি সরকার সবসময় দৃঢ় সমর্থন দিয়ে আসছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট, জ্বালানি অনুসন্ধান, বাণিজ্য এবং সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  সংসদীয়  জোরদার  আগ্রহী  ইতালি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: