খেলতে গিয়ে বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের পেছনে খেলতে গিয়ে সাপের কামড়ে ইকরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬

2026-09-21T00:03:52+00:00
2026-09-21T00:03:52+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খেলতে গিয়ে বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
ইকরা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের পেছনে খেলতে গিয়ে সাপের কামড়ে ইকরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইকরা ওই এলাকার প্রবাসী বাবলুর মেয়ে। দুই মেয়ের মধ্যে সে ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে যাওয়ার পর ইকরার বাম পায়ের পাতায় সাপ কামড় দেয়। পরে সে মাকে জানালে, পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তার পায়ে তিনটি বাঁধন দিয়ে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইকরার বড় চাচি মাজেদা বেগম জানান, বাড়ির পেছনে খেলার সময় হঠাৎ একটি সাপ এসে ইকরার পায়ে কামড় দেয়। সাপে কামড়ের প্রায় আধাঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যবেক্ষণে রাখার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিজওয়ান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাপে কামড়ের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং সে অচেতন ছিল। তাকে সাপে কামড়ের ওষুধ, অক্সিজেনসহ প্রয়োজনীয় ইনজেকশন ও ওষুধ দেওয়া হয়।

তিনি বলেন, সাপটি দেখা যায়নি। তবে লক্ষণ দেখে এটি সাপে কামড়ের ঘটনা বলেই মনে হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বোয়ালখালী  সাপ  সাপের কামড়ে শিশুর মৃত্যু  শিশুমৃত্যু  সাপের কামড়ে মৃত্যু  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: