বিদেশি পিস্তলসহ ‘কাইল্ল্যা ফারুক’ গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে একাধিক মামলার আসামি ও চাঁদাবাজ ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেফতার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি)। এ

2026-09-21T18:33:30+00:00
2026-09-21T18:33:30+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিদেশি পিস্তলসহ ‘কাইল্ল্যা ফারুক’ গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
ফারুক ওরফে কাইল্ল্যা ফারুক। ছবি : সংগৃহীত
রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে একাধিক মামলার আসামি ও চাঁদাবাজ ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেফতার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বসিলায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, ফারুক দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তলসহ ফারুককে গ্রেফতার করা হয়।

অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিদেশি  পিস্তল  বিদেশি পিস্তল  কাইল্ল্যা ফারুক  গ্রেফতার  সময়ের আলো  কেরানীগঞ্জ  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: