গ্যাংস্টার অ্যালেক্স হত্যাকাণ্ড : ‘রিপন মাস্টার’ ও ‘কাইল্লা বাদল’ গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও গুলি বর্ষণ এবং গ্যাংস্টার অ্যালেক্স ইমন হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই শীর্ষ পলাতক আসামিকে চট্টগ্রামের

2026-09-21T21:51:31+00:00
2026-09-21T21:51:31+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গ্যাংস্টার অ্যালেক্স হত্যাকাণ্ড : ‘রিপন মাস্টার’ ও ‘কাইল্লা বাদল’ গ্রেফতার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম 
‘রিপন মাস্টার’ ও ‘কাইল্লা বাদল’ গ্রেফতার। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও গুলি বর্ষণ এবং গ্যাংস্টার অ্যালেক্স ইমন হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই শীর্ষ পলাতক আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদপুর এলাকার বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, এপ্রিলে নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়নি। মূলত রাজধানীর বসিলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে গুলির ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তারা। মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক সমন্বয়ে সীতাকুণ্ডে এই যৌথ অভিযান সফল হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া রিপন মাস্টার ও বাদল শুধু চাঁদা দাবি বা গুলিবর্ষণের সঙ্গেই যুক্ত নন; গ্যাং হোতা অ্যালেক্স ইমন হত্যা মামলাসহ মোহাম্মদপুর এলাকায় খুন, চাঁদাবাজি এবং বিভিন্ন দখল-বাণিজ্যের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘ দিন ধরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দেওয়া এই দুই অপরাধী শেষ পর্যন্ত নিরাপদ আস্তানা ভেবে সীতাকুণ্ডের আবাসিক হোটেলে আশ্রয় নিলেও পুলিশের প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা জালে ধরা পড়েন।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অপরাধ জগতে প্রভাব বিস্তারকারী এসব গ্যাংয়ের সদস্য ও পলাতক সন্ত্রাসীরা বিভিন্ন সময় আশপাশের জেলায় আত্মগোপন করেন। সীতাকুণ্ডের এই সফল অভিযান অপরাধ দমনে আন্তঃজেলা পুলিশি সমন্বয়ের কার্যকারিতাই প্রমাণ করে। গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গ্যাংস্টার  অ্যালেক্স ইমন  হত্যাকাণ্ড  রিপন মাস্টার  কাইল্লা বাদল  গ্রেফতার  সীতাকুণ্ড  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: