সে নিজে নিজে আত্মহত্যা করেছে : গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বলেছেন,

2026-09-21T22:32:55+00:00
2026-09-21T22:32:55+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সে নিজে নিজে আত্মহত্যা করেছে : গাজী নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম 
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে (মরিয়ম) নিজে নিজে আত্মহত্যা করেছে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে বিচারক চলে গেলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মরিয়ম কেন আত্মহত্যা করেছেন জানতে চাইলে নজরুল বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’

এদিকে কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে শুনানি শুনছিলেন নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা। একপর্যায়ে দুই হাতের উপর মাথা রাখেন মাকছুদা বেগম। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে একটু পেছনের দিকে সরে যান।


তখন নজরুল স্ত্রীর কাছে জানতে চান, খারাপ লাগছে কি না। মাকছুদা বলেন, ‘না’। মাকছুদার হিজাব কিছুটা মাথার উপরে উঠে গেলে নজরুল তাকে হিজাব নিচে নামাতে বলেন। পরে হিজাব ঠিক করেন মাকছুদা।

শুনানিতে মাকছুদাকে কিছুটা উদ্বিগ্ন দেখা যায়। তবে নজরুল ছিলেন অনেকটাই স্বাভাবিক। মনোযোগ সহকারে শুনানি শুনছিলেন মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক পরা গাজী নজরুল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আত্মহত্যা  গাজী নজরুল 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: