শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা

2026-09-22T10:52:05+00:00
2026-09-22T10:52:05+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

মৃত মরিয়মের নানি রুপালী বেগম জানান, মঙ্গলবার মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে জিজ্ঞাসা করে— মা, তুমি কি আমাকে কামড়াইছো? তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় একেবারে শেষ মুহূর্তে। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। তার শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ স্পষ্ট ছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   শৈলকুপা  সাপের কামড়ে শিশুর মৃত্যু  সাপ  কামড়  শিশুমৃত্যু  সাপের কামড়  শিশুর মৃত্যু  সাপের কামড়ে মৃত্যু  সময়ের আলো  ঝিনাইদহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: