ব্রাহ্মণবাড়িয়ায় ক্লুলেস হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসী হাবিবুর রহমান (৪০) হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সাগরকে (৩১) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

2026-09-22T11:16:55+00:00
2026-09-22T11:16:55+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ক্লুলেস হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
আসামি সাগর। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসী হাবিবুর রহমান (৪০) হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সাগরকে (৩১) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। গ্রেফতারকৃত আসামি সাগর সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নেত্রকোনা সদর থানার ঠাকুরকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি।

এসআরবি জানায়, নিহত হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কালিউতা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গত ১ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ঢাকার একটি একদিনের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে বাড়ি থেকে বের হন তিনি। প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার পর থেকেই তিনি নিখোঁজ হন।

পরবর্তীতে ৩ সেপ্টেম্বর বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি হাবিবুরের ফোনে কল দিয়ে তিনি মহাখালী হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন জানিয়ে পরিবারের কাছে চিকিৎসার জন্য টাকা দাবি করে। পরিবারের সন্দেহ হলে টাকা না দেওয়ায় ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

অনেক খোঁজাখুঁজির পর গত ৭ সেপ্টেম্বর নাসিরনগর থানার হরিপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে লাশটি নিখোঁজ হাবিবুর রহমানের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করেন।


হত্যাকাণ্ডটি ক্লুলেস হওয়ায় এসআরবি-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-২, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি চৌকস অভিযানিক দল জিপিএস ট্র্যাকিং ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার ঠাকুরকোনায় অভিযান চালিয়ে আসামি সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  ক্লুলেস হত্যা মামলা  আসামি  নেত্রকোনা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: