এশিয়ান গেমস : উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজলো দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ হকি ম্যাচে

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছে।

2026-09-22T12:46:33+00:00
2026-09-22T12:47:38+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস : উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজলো দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ হকি ম্যাচে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছে। শুক্রবার জাপানের গিফুতে গ্রিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বেজে উঠলে বিভ্রান্ত হয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা।

ঘটনার পর স্টেডিয়ামের ঘোষক দ্রুত ক্ষমা চান। তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, ভীষণ দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীত বাজানোর কথা ছিল, কিন্তু আমরা অন্য একটি গান বাজিয়ে ফেলেছি।’ 

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। যুদ্ধকালীন শত্রু দেশটির অন্যান্য প্রতীকও সেখানে নিষিদ্ধ। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। জাতীয় সংগীত বাজানোর এই ভুল নিয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এবারের এশিয়ান গেমসে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ার অভিযোগ রয়েছে। বাস্কেটবল দলের খেলোয়াড়েরা কক্ষের আকার নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এ ছাড়া পরিবহনসংক্রান্ত সমস্যার কারণে শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার পুরুষ ফুটবল দলের প্রস্তুতিও ব্যাহত হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  এশিয়ান গেমস  বাংলাদেশ  দক্ষিণ কোরিয়া  উত্তর কোরিয়া  হকি  দক্ষিণ কোরিয়া হকি দল  বাংলাদেশ হকি  জাতীয় সংগীত  জাপান  গিফু  কোরীয় যুদ্ধ  এশিয়ান গেমস ২০২৬ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: