খুলনায় শিক্ষার্থী হত্যাকাণ্ড : অন্যতম আসামি রিফাত গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

2026-09-22T14:18:10+00:00
2026-09-22T14:49:35+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় শিক্ষার্থী হত্যাকাণ্ড : অন্যতম আসামি রিফাত গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ২:৪৯ পিএম
নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন। ছবি : সংগৃহীত
খুলনার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬ ও ৮-এর যৌথ অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচ)। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে খুলনা ও বরিশাল এসআরবির যৌথ দল পিরোজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ ও নানা অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে মেসের ছাদে নিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা চার শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী  হত্যাকাণ্ড  অন্যতম আসামি  রিফাত গ্রেফতার  খুলনায় শিক্ষার্থী হত্যাকাণ্ড  আসামি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: