বাড়তি ভাড়া নিলে বাতিল রুট পারমিট : সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

2026-09-22T17:21:32+00:00
2026-09-22T17:21:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাড়তি ভাড়া নিলে বাতিল রুট পারমিট : সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ কথা জানান তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ে। সেই হিসেবে লিটারে ২০ টাকা বৃদ্ধির কারণে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল। কিন্তু আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ কিলোমিটারে মাত্র ১৭ পয়সা বাড়াতে সমর্থ হয়েছি।

তিনি আরও বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে।

যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে বলে জানান সড়কমন্ত্রী।


নতুন পুনঃনির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে এখন প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে দুই টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   বাসভাড়া  সড়কমন্ত্রী  শেখ রবিউল আলম  আদায় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: