ফজরের নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ ইমাম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে গিয়ে উলিপুর পুড়ির পটল জামে মসজিদের ওয়াক্তি ইমাম রোকনুজ্জামান রিপন নিখোঁজ হয়েছেন। তাকে সম্ভাব্য কোথাও

2026-09-22T19:45:56+00:00
2026-09-22T19:45:56+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফজরের নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ ইমাম
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম 
রোকনুজ্জামান রিপন। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে গিয়ে উলিপুর পুড়ির পটল জামে মসজিদের ওয়াক্তি ইমাম রোকনুজ্জামান রিপন নিখোঁজ হয়েছেন। তাকে সম্ভাব্য কোথাও খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। বামনা ছড়া সাইনবোর্ড বাজারে নিজস্ব ব্রয়লার মুরগির দোকানের কাছে তার পরিহিত পাগড়ি, টুপি ও সাইকেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

সাইনবোর্ড বাজারের আকাশ টেলিকম এন্ড স্টুডিওর স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমান জানান, গ্রামে তো নাই, অন্য কোথাও রিপনের কোন শত্রু আছে বলে মনে হয় না। তার ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় পড়ে থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে জানান তিনি। 

একই ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল হক বলেন, রিপনের নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা প্রয়োজন।


উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। রিপন সাহেবের মোবাইল বাড়িতে থাকায় তাৎক্ষণিক কোন ক্লু পাওয়া যায়নি। তার সন্ধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে রিপনকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে রিপনের স্ত্রী ও তার বাবা জয়নুল আবেদীন। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   ফজরের নামাজ  নিখোঁজ  ইমাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: