রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার

2026-09-23T03:30:15+00:00
2026-09-23T03:30:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ এএম 
রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নারী নিহত। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বস্তির বেলতলা এলাকায় টিঅ্যান্ডটি মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  সিটি করপোরেশন  ময়লার গাড়ি  নারী  নিহত 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: