তসবি পড়ার আদব

সময়ের আলো ডেস্ক

ইসলাম

তসবির মাধ্যমে মহান আল্লাহর প্রশংসা করা হয়। মানুষ ও অন্যান্য মাখলুক সৃষ্টির প্রধানতম উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহর গুণকীর্তন করা। ফেরেশতারা

2026-09-23T04:37:40+00:00
2026-09-23T04:37:40+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
তসবি পড়ার আদব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
তসবির মাধ্যমে মহান আল্লাহর প্রশংসা করা হয়। মানুষ ও অন্যান্য মাখলুক সৃষ্টির প্রধানতম উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহর গুণকীর্তন করা। ফেরেশতারা সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর তসবি পাঠে মশগুল আছেন এবং মানুষ সৃষ্টির সময়ও এ কথা উল্লেখ করেছিলেন। তসবি খুব সহজ আমল, কিন্তু আমলের দাঁড়িপাল্লায় ওজনে খুব ভারী হবে। চলাফেরার মধ্যেই প্রতিনিয়ত এ আমল করা যায়। কিছু তসবি গণনা করে পড়ার কথাও হাদিসে আছে। 

হজরত ইউসায়রা (রা.) বলেন, একদা রাসুল (সা.) আমাদের বললেন, ‘তোমরা তসবি, তাহলিল এবং পবিত্রতা বর্ণনা করবে। এতে তোমরা গাফিলতি করো না। কারণ তোমরা তাওহিদ ভুলে যাবে। আর তোমরা আঙুলে তসবি বর্ণনা করবে। সেগুলো জিজ্ঞাসিত হবে এবং কথা বলবে’ (তিরমিজি : ৩৪৮৬)। তসবি গণনার সময় সবাই সাধারণত ডান হাত ব্যবহার করে থাকেন, হঠাৎ কেউ হয়তোবা বাম হাত ব্যবহার করেন। অনেকে জানতে চান বাম হাতে তসবি পড়া যাবে কি না? 

আলেমরা বলেন, তসবি হাতে গুণে পড়ার সময় বাম হাত ব্যবহার করা উচিত নয়। ডান হাতে তসবি পড়াই নবীজি (সা.)-এর সুন্নত। হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে ডান হাতে তসবি গণনা করতে দেখেছি’ (আবু দাউদ : ১৫০২)। তসবি ছাড়া অন্য সব ভালো কাজে ডান হাত ব্যবহার করতেন রাসুল (সা.)। 


আয়েশা (রা.) বলেন, ‘নবীজি (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন’ (বুখারি : ১৬৯)। তাই একান্ত অপারগতা না থাকলে ডান হাতের আঙুলে তসবি পড়াই সুন্নাহসম্মত পদ্ধতি। তবে বিশেষ প্রয়োজনে বা ডান হাত কোনো কাজে ব্যস্ত থাকলে বাম হাতের আঙুল ব্যবহারে নিষেধ নেই। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   তসবি পড়া  আদব  ইসলাম 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: