অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী

2026-09-23T15:19:59+00:00
2026-09-23T15:20:16+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৩:২০ পিএম
সংগৃহীত ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কুবি প্রশাসন ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির যৌথ এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ আইনজীবী নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠকে অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদ উল্লাহ বলেন, ‘মানবিক দিক বিবেচনায় আমরা মৌখিকভাবে একমত হয়েছি যে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য এই জঘন্য হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই চালাবেন না।’


আলোচনা সভা শেষে আইনজীবী সমিতির নেতারা কোটবাড়ির গন্ধমতি এলাকায় অপ্রতিমের ভাড়া বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় নিহতের মা ও কুবি সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেন, নিরীহ সন্তানকে হারানোর পরও ঘাতকদের সহযোগীরা নানাভাবে তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। সন্তান হত্যার দ্রুত বিচার দাবি করলে আইনজীবীরা তাদের সব ধরনের আইনি সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস দেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   অপ্রতিম  হত্যা  আইনজীবী  মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: