অসুস্থ ব্যক্তি কীভাবে অজু-গোসল করবেন, ইসলাম কী বলে

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

অসুস্থ হলেও কোনো ব্যক্তির ওপর গোসল ফরজ হলে তাকে গোসল করতে হবে। একইভাবে অজু ফরজ হলে অজু করাও জরুরি। তবে

2026-09-24T14:59:44+00:00
2026-09-24T15:00:23+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
অসুস্থ ব্যক্তি কীভাবে অজু-গোসল করবেন, ইসলাম কী বলে
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
অসুস্থ হলেও কোনো ব্যক্তির ওপর গোসল ফরজ হলে তাকে গোসল করতে হবে। একইভাবে অজু ফরজ হলে অজু করাও জরুরি। তবে ঠাণ্ডা পানি ব্যবহারে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে গরম পানি ব্যবহার করা যাবে।

পানি ব্যবহার একেবারেই সম্ভব না হলে, অথবা পানি ব্যবহারে রোগ বেড়ে যাওয়ার কিংবা সুস্থ হতে দেরি হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা যাবে। রোগী নিজে অজু বা তায়াম্মুম করতে না পারলে অন্য কেউ তাকে সহযোগিতা করতে পারবেন।

অজুর কোনো অঙ্গে ক্ষত থাকলেও সম্ভব হলে তা পানি দিয়ে ধুতে হবে। তবে পানি লাগালে ক্ষত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে ভেজা হাত দিয়ে ক্ষতস্থানে মাসেহ করতে হবে। মাসেহ করাও ক্ষতিকর হলে ওই অঙ্গের পরিবর্তে তায়াম্মুম করতে হবে।

ক্ষতস্থানে পট্টি বা প্লাস্টার লাগানো থাকলে শরীরের অন্য অঙ্গগুলো ধুয়ে পট্টি বা প্লাস্টারের ওপর মাসেহ করা যাবে। এ ক্ষেত্রে আলাদা করে তায়াম্মুম করার প্রয়োজন নেই।

অসুস্থ ব্যক্তির জন্যও শরীর, পোশাক ও নামাজের স্থান যথাসম্ভব পবিত্র রাখা জরুরি। তবে কোনো কারণে অপবিত্রতা দূর করা একেবারেই সম্ভব না হলে, যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে। এ অবস্থায় নিজের অক্ষমতার জন্য মনে অনুতপ্ত থাকা উচিত।

অসুস্থতার কারণে কোনো নামাজ নির্ধারিত সময় পার করে পরে আদায় করা বৈধ নয়। তাই যথাসম্ভব পবিত্রতা অর্জন করে নামাজের সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করতে হবে। পবিত্রতা অর্জন করাও সম্ভব না হলে ওই অবস্থাতেই নামাজ পড়ে নিতে হবে।

শুধু মাথায় পানি দিলে অসুস্থতা বাড়ার আশঙ্কা থাকলে শরীরের বাকি অংশ ধুয়ে মাথায় মাসেহ করা যাবে। এ ক্ষেত্রে তায়াম্মুমও করতে হবে।


যেসব রোগীর অনবরত প্রস্রাবের ফোঁটা, বাতকর্ম বা নারীদের সাদা স্রাবের মতো সমস্যা হয়, তাদের প্রত্যেক নামাজের সময় নতুন করে অজু করতে হবে। নামাজের সময় কাপড়ে নাপাকি লেগে থাকলে সম্ভব হলে কাপড় পরিবর্তন করে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে এবং অজু করতে হবে।

নামাজের সময় নাপাকি যাতে শরীরের অন্য অংশ বা পোশাকে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ কাপড়, প্যাড বা পট্টি ব্যবহার করা যেতে পারে।

আর যদি এমন হয় যে গোসল করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু অজু করলে কোনো ক্ষতি হবে না, তাহলে তায়াম্মুমের পাশাপাশি অজুও করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অসুস্থ  অজু  গোসল  ইসলাম 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: