হাঁসুয়া দিয়ে মাকে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে আহত বাবা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে কুপিয়ে আহত করা হয় বাবাকেও। তাকে

2026-09-24T21:39:37+00:00
2026-09-24T22:10:43+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাঁসুয়া দিয়ে মাকে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে আহত বাবা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ১০:১০ পিএম
আটক ছেলে। ছবি : সময়ের আলো
রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে কুপিয়ে আহত করা হয় বাবাকেও। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম আমিনুল ইসলাম (৩২)। তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।  

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার স্বামীর নাম মুজিব সরদার। অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতেন। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও পারেননি।

সময়ের আলো/প্রিন্ট/সময়ের আলো

  বিষয়:   হাঁসুয়া  মা  হত্যা  আহত বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: