৪৪ বছর পর সেই মালয়েশিয়ার সামনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এক মঞ্চে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে শুক্রবার বিকেলে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায়

2026-09-25T10:36:07+00:00
2026-09-25T10:36:07+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আসিয়ান কাপ
৪৪ বছর পর সেই মালয়েশিয়ার সামনে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এক মঞ্চে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে শুক্রবার বিকেলে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিষেক হবে জামাল ভূঁইয়াদের। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় থাকা বাংলাদেশের সামনে অবশ্য অনুপ্রেরণার বড় উৎস হতে পারে ৪৪ বছর আগের সেই জয়।

১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছিলেন আশীষ ভদ্র ও বাদল রায়। আন্তর্জাতিক ফুটবলে মালয়েশিয়ার বিপক্ষে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয়। চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ওই সাফল্যই বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।

এরপর অবশ্য মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের পথটা খুব একটা মসৃণ ছিল না। মুখোমুখি লড়াইয়ে আধিপত্য ধরে রেখেছে মালয়েশিয়াই। সর্বশেষ ২০২২ সালের এশিয়ান কাপ বাছাইয়ে তাদের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ও ২০১২ সালে দুটি প্রীতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ড্র করেছিল লাল-সবুজের দল।

তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। নতুন এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলে রয়েছেন ইউরোপীয় ফুটবলে অভিজ্ঞ হামজা দেওয়ান চৌধুরী। শামিত সোম, জায়ানসহ বিদেশি লিগে খেলা আরও কয়েকজন ফুটবলারের অন্তর্ভুক্তিও দলকে দিয়েছে বাড়তি শক্তি।


মালয়েশিয়ার বিপক্ষে কাজটা যে সহজ হবে না, তা ভালোভাবেই জানা বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফের। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি ইতিবাচক ফলের লক্ষ্যও রয়েছে দলের। আর সেই লক্ষ্যে ৪৪ বছর আগের জয়টিই হতে পারে নতুন প্রজন্মের ফুটবলারদের অন্যতম প্রেরণা।

শেষ পর্যন্ত অভিষেকের এই মঞ্চে বাংলাদেশ নিজেদের কতটা মেলে ধরতে পারে, সেই উত্তর মিলবে মালয়েশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়েই।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশ  আসিয়ান কাপ  জামাল ভূঁইয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: