শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের পর নতুন শুরুর প্রথম ম্যাচেই হারের মুখে পড়েছিল ব্রাজিল। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে রায়ানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১

2026-09-25T19:36:31+00:00
2026-09-25T19:36:31+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
অস্ট্রেলিয়ার কাছে হারতে হারতে বেঁচে গেল ব্রাজিল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের পর নতুন শুরুর প্রথম ম্যাচেই হারের মুখে পড়েছিল ব্রাজিল। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে রায়ানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারেস ও এস্তেভাও একাধিকবার অস্ট্রেলিয়ার গোলমুখে চাপ তৈরি করেন। তবে সকারুদের গোলরক্ষক প্যাট্রিক বীচ বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়েও যেতে পারত ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে এনদ্রিকের পাস থেকে এস্তেভাও গোল করলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল হয়।

বিরতির পরও ব্রাজিলের আক্রমণ অব্যাহত থাকে। কিন্তু গোলের দেখা পায় অস্ট্রেলিয়াই। ৬৮ মিনিটে ফ্রি কিক থেকে নেস্তরি ইরানকুন্দার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।


গোল হজমের পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনে ব্রাজিল। এস্তেভাওয়ের বদলি হিসেবে মাঠে নামেন রায়ান। শেষ পর্যন্ত তিনিই দলকে রক্ষা করেন। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান রায়ান।

এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে দল সাজানোর পথে এটি ব্রাজিলের প্রথম পরীক্ষা।

দুই দলের পরবর্তী লড়াই ২৯ সেপ্টেম্বর সানকর্প স্টেডিয়ামে। এরপর ৩ অক্টোবর সল্টলেকে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গোল  অস্ট্রেলিয়া  হার  ব্রাজিল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: