ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ

2026-09-26T08:13:00+00:00
2026-09-26T08:19:34+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৮:১৯ এএম
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আবহাওয়া  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: