বাদ পড়া শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব শুরুর প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকাদানে আবারও বিশেষ ক্যাম্পেইন শুরু করছে সরকার। এবারের কর্মসূচিতে

2026-09-26T09:46:47+00:00
2026-09-26T09:48:55+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাদ পড়া শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৯:৪৮ এএম
এবার টিকা পাবে ৩৪ লাখ শিশু। ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব শুরুর প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকাদানে আবারও বিশেষ ক্যাম্পেইন শুরু করছে সরকার। এবারের কর্মসূচিতে টিকা দেওয়া হবে ৩৪ লাখ শিশুকে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সঙ্গে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এই ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়কালে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। 

গত সাত মাসের হিসাবে দেখা যাচ্ছে, এ বছর হামে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। তার মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। 


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইপিআইয়ের মাধ্যমে নিয়মিত টিকাদান চলবে, পাশাপাশি ক্যাম্পেইনও চলবে।’

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, শুধু টিকা দেওয়াই নয়, সংক্রমণের এলাকাগুলো চিহ্নিত করে সব ঝুঁকিপূর্ণ শিশুকে সুরক্ষার আওতায় আনা এবং রোগীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

জনস্বাস্থ্যবিদেরা আরও বলেন, হাম নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হতে হবে হাম পরিস্থিতি প্রাদুর্ভাবের পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। প্রাদুর্ভাবের আগের বছর হামে কোনো মৃত্যু ছিল না। এক বছরে আক্রান্ত ছিল মাত্র ১৩২ জন। 

সময়ের আলো/মহু

  বিষয়:   শিশু  হাম  রুবেলা  টিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: