রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ঘুম মহান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। সারাদিনের ক্লান্তি দূর করে শরীর ও মনকে প্রশান্ত করতে ঘুমের প্রয়োজন অপরিসীম। তাই

2026-09-27T04:04:03+00:00
2026-09-27T04:04:03+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ এএম 
ছবি : সংগৃহীত
ঘুম মহান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। সারাদিনের ক্লান্তি দূর করে শরীর ও মনকে প্রশান্ত করতে ঘুমের প্রয়োজন অপরিসীম। তাই নির্দিষ্ট সময়ে ঘুমানো যেমন শরীরের স্বাভাবিক চাহিদা, তেমনি সুস্থ জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ।

তবে অনেক সময় নানা কারণে রাতে সহজে ঘুম আসে না। এমন অবস্থায় হাদিসে বর্ণিত একটি দোয়া পড়তে পারেন। দোয়াটি হলো—

‘আল্লাহুম্মা রাব্বাস-সামাওয়াতিস সাবয়ি ওমা আজল্লাত, ওয়া রাব্বাল আরাদিনা, ওমা আকল্লাত, ওয়া রাব্বাশ শায়াতিনি, ওমা আদল্লাত, কুনলি জারান মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআন, আই ইয়াফরুতা আলাইয়া আহাদিম মিনহুম, আউ আই ইয়ামবাগিয়া আজ্জা জারুকা ওয়া-জাল্লা সানাউকা ওলা ইলাহা গাইরুকা, লা ইলাহা ইল্লা আনতা।’ (তিরমিজি, হাদিস : ৩৫২৩)


অর্থাৎ, হে আল্লাহ, সাত আকাশ ও তার নিচে যা কিছু আছে, পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে এবং শয়তান ও তার অনুসারীদের প্রতিপালক—আপনার সৃষ্টির সব অনিষ্ট থেকে আমাকে আপনার আশ্রয়ে রাখুন। তাদের কেউ যেন আমার ওপর জুলুম বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার মর্যাদা ও প্রশংসা সর্বোচ্চ। আপনি ছাড়া কোনো উপাস্য নেই; আপনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নন।

ঘুম না এলে শান্ত মনে এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া ও জিকিরে মনোযোগ দিলে হৃদয়ে প্রশান্তি আসতে পারে। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা বান্দার জন্য কল্যাণকর ও প্রশান্তিময় ঘুমের ব্যবস্থা করবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাত  ঘুম  দোয়া  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: