লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে

2026-09-27T18:50:09+00:00
2026-09-27T18:50:09+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত : টিআইবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ছবি : সংগৃহীত
লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে টিআইবি বলেছে, ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। বরং ২০২৪ সালের আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগের ধারাবাহিকতার অংশ। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলেও উল্লেখ করা হয়।


বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরিব–অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে?’

ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেব্‌ল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব নিয়ে বিরোধ ও সংঘর্ষও ঘটছে বলে জানান তিনি।

তার মতে, দলীয়ভাবে বহিষ্কারসহ কিছু ব্যবস্থা নেওয়া হলেও কার্যকর প্রতিরোধের ঘাটতি রয়েছে। ফলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

টিআইবি প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষমতাসীন দলের ভেতরে আত্মশুদ্ধিমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   লুটপাট  ভাঙচুর  জবরদখল  সরকার  বিব্রতকর  দৃষ্টান্ত  টিআইবি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: