পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রী

জাতীয়

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে মধ্যরাতে রাজধানীর ছয়টি প্রিন্টিং প্রেস পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন

2026-09-29T03:07:22+00:00
2026-09-29T03:07:22+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ এএম 
ছবি : সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে মধ্যরাতে রাজধানীর ছয়টি প্রিন্টিং প্রেস পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার পর তিনি এসব প্রেস পরিদর্শন করেন। এ সময় ছাপানো বইয়ের কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শন করা প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনের সময় কয়েকটি প্রেসে ছাপার কাজে অসঙ্গতি দেখতে পান শিক্ষামন্ত্রী। বিশেষ করে নিম্নমানের কালি ব্যবহারের কারণে পাঠ্যবইয়ের ছবিগুলো ঝাপসা ও বিবর্ণ হয়ে যাওয়ার বিষয়টি তার নজরে আসে। পরে বই ছাপার কাজে নিম্নমানের কালি ব্যবহার না করার নির্দেশ দেন তিনি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পাঠ্যবইয়ের মান  যাচাই  মধ্যরাত  ছয় প্রেসে শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: