বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।বুধবার (৩০

2026-09-30T15:42:11+00:00
2026-09-30T15:44:24+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৩:৪৪ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথিা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাড্ডা ক্লিনিকের ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা আমলে নেবো না। সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোনের সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, গ্রেফতার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আইনের নিয়ম অনুযায়ী যেকোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্ত করে মামলা রেজিস্টার করতে হয়, তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যাবে।’


এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের বিচার করবে জনগণ। নির্মোহভাবে তদন্ত চলছে এবং জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে। এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিক যোগাযোগ সম্পন্ন করেননি, এখানে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে।’

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।’

সময়ের আলো/মহু

  বিষয়:   বিএনপি  চাঁদাবাজ  স্বরাষ্ট্রমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: