সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করা হয়েছে।

2026-09-30T22:15:52+00:00
2026-09-30T22:15:52+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান ও মো. আব্দুল বাতেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা নীতির উন্নয়ন এবং আধুনিকায়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন আশরাফ উদ্দিন বকুল। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।


দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি এবং তাদের কার্যক্রমের প্রাথমিক পর্যালোচনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নিয়েও কমিটিকে সংক্ষেপে অবহিত করা হয়।

বৈঠকে পুরোনো যন্ত্রপাতি ও মেশিনারিজের পরিবর্তে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোতে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে ব্যয় কমানোর পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

এ ছাড়া সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সশস্ত্র বাহিনী  আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম  সুপারিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: