১ অক্টোবর : যা ঘটেছিল ইতিহাসের এই দিনে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সময় থেমে থাকে না। নিজ গতীতে চলতে থাকে সময়। একটা পর্যায়ে কালের গহ্বরে হারিয়ে যায়। আর এই সময়ের মাঝেই ঘটে

2026-10-01T08:22:17+00:00
2026-10-01T08:22:17+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বিবিধ
১ অক্টোবর : যা ঘটেছিল ইতিহাসের এই দিনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২২ এএম 
ছবি : সংগৃহীত
সময় থেমে থাকে না। নিজ গতীতে চলতে থাকে সময়। একটা পর্যায়ে কালের গহ্বরে হারিয়ে যায়। আর এই সময়ের মাঝেই ঘটে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের নতুন পথ দেখায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭০তম দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১১৮৯ - গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।

১৭৮০ - কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।

১৭৮৭ - সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।

১৭৯১ - ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।

১৭৯৬ - বেলজিয়াম ফ্রান্স জয় করে।

১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।

১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।

১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।

১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।

১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।

১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।

১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।

১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।

১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।

১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।

১৯৬০ - নাইজেরিয়া ব্রিটেন এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।

১৯৮৫ - ইসরায়েলের জঙ্গি বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।

১৯৮৮ - ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।

১৯৮৮ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৯ - বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান।

১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।

২০০১ - কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।

২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের বিপুল বিজয়।

২০০৫ - বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।


জন্ম

১৭৯১ - সের্গেই আক্সাকভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক।

১৮৬১ - চিকিৎসক স্যার নীলরতন সরকার।

১৮৬৫ - পল ডুকাস, ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।

১৮৮১ - বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।

১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।

১৯০৬ - শচীন দেব বর্মন, তিনি ছিলেন ভারতীয় বাংলা গানের কিংবদন্তি ও জনপ্রিয় সংগীতশিল্পী।

১৯২২ - চেন নিং ইয়াং, তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৪ - আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯২৪ - জিমি কার্টার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।

১৯৩৬ - ডানকান এডওয়ার্ডস, তিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।

১৯৪০ - কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা জন্মগ্রহণ করেন।

১৯৪৩ - ছড়াকার সিরাজুল ফরিদ জন্মগ্রহণ করেন।

১৯৪৭ - আরন চিয়েচানভের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৯৫৬ - এন্ডরুল আনসিপ, তিনি এস্তোনীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী।

১৯৬৬ - জর্জ উইয়াহ, তিনি সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।

১৯৭২ - লায়লা হাটামি, তিনি ইরানি অভিনেত্রী।

১৯৮০ - টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।

১৯৮১ - হুলিও বাপতিস্তা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু

১৪৯৯ - মারসিলিও ফিচিনো, তিনি ছিলেন ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।

১৯২৯ - আন্টইনে বউরডেলে, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও পেইন্টার।

১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।

১৯৫৯ - এনরিকো ডে নিকোলা, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালির প্রথম প্রেসিডেন্ট।

১৯৮৫ - ই বি হোয়াইট, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।

১৯৯০ - জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।

১৯৯৫ - শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা।

২০০০ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।

২০১২ - ডির্ক ব্যাচ, তিনি ছিলেন জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ - টম ক্ল্যানসি, তিনি ছিলেন মার্কিন লেখক।

দিবস

বিশ্ব প্রবীণ দিবস।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অক্টোবর  ইতিহাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: