নিখোঁজের দুই দিন পর কারাগারে ফটোসাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর গাঁজাসহ গ্রেফতার হয়েছেন দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস। মতিঝিল এলাকা থেকে তাকে কয়েকজনের

2026-10-01T11:05:26+00:00
2026-10-01T11:05:26+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আইন-আদালত
নিখোঁজের দুই দিন পর কারাগারে ফটোসাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৫ এএম 
ছবি : সংগৃহীত
দুই দিন ধরে নিখোঁজ থাকার পর গাঁজাসহ গ্রেফতার হয়েছেন দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস। মতিঝিল এলাকা থেকে তাকে কয়েকজনের সঙ্গে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মতিঝিল এলাকা থেকে বাদল দাসসহ কয়েকজনকে গাঁজাসহ হাতেনাতে আটক করে ডিবি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার থেকে বাদল দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বন্ধু ও রুমমেট ফটোসাংবাদিক সুজিত শেখ বাবু। ওই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছিলেন, বাদল দাস নিখোঁজের বিষয়ে একটি জিডি হয়েছে এবং তার সন্ধানে পুলিশ কাজ করছে।

বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে সুজিত শেখ বাবুকে ফোন করে জানানো হয়, বাদল ডিবি হেফাজতে রয়েছেন।


ফোন পাওয়ার পর সুজিত শেখ বাবু মতিঝিল থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করেন। তবে তখন পুলিশের পক্ষ থেকে বাদলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এমনকি ডিবি পরিচয়ে ফোন করা নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে বুধবার রাতে ডিবির পক্ষ থেকে বাদল দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার ৩৫ সদর রোড নতুন বাজার এলাকার বাসু দেব দাসের ছেলে। তিনি ঢাকার গুলিস্তানে শিশু কল্যাণ পরিষদ ভবনে থাকতেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নিখোঁজ  কারাগার  ফটোসাংবাদিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: