গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিল্লাল হোসেন (৩৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে

2026-10-01T14:20:14+00:00
2026-10-01T14:21:36+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ২:২১ পিএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিল্লাল হোসেন (৩৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন বসুন্ধরা টিস্যু মিলের সামনে কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।


ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোটরসাইকেল নিয়ে বিল্লাল ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন বসুন্ধরা টিস্যু পেপার ইন্ডাস্ট্রির সামনে আসলে, পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   গজারিয়া  মোটরসাইকেল  নিহত  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: