প্রবাসী স্বামীকে দেশে আনতে সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

মোবাইল ফোন চালু রেখে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার দৃশ্য ধারণ করে এক নারী (শিশুটির আপন

2026-09-30T23:05:26+00:00
2026-09-30T23:05:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রবাসী স্বামীকে দেশে আনতে সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
মোবাইল ফোন চালু রেখে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার দৃশ্য ধারণ করে এক নারী (শিশুটির আপন মা)। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে গত মঙ্গলবার রাত ১১টায় শিশুটির মাকে আটক করে থানা পুলিশ। একই সঙ্গে ওই শিশুসহ তার দুই সন্তানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দার রাধানগর গ্রামে। ওই নারীর নাম বিথী আক্তার (৩০)। সে রাধানগর গ্রামের মালদ্বীপ প্রবাসী আব্বাস আলীর স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ শিশুকে ফাঁস দেওয়া চেষ্টার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, টিনশেডের ঘরের আড়ায় একটি ওড়না প্যাঁচানো রয়েছে। এ সময় এক হাত দিয়ে শিশুটিকে ধরে অপর হাত দিয়ে মোবাইল ফোনের ভিডিও চালু করে শিশুটির মা। এরপর চৌকির ওপরে উঠে শিশুটিকে উঁচু করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটি হাত-পা ছিটিয়ে প্রচ- চিৎকার করতে থাকে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের বাইরে থেকে দরজায় জোরে আঘাত করতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, শিশুটিকে যখন গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় তখন সে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।’ একপর্যায়ে স্থানীয়দের চিৎকারে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয় ওই নারী।


নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ভিডিওটি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের। এরই মধ্যে শিশুটির ফুপু রনি বেগমও থানায় ফোন দিয়ে ঘটনাটি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি দুই শিশু সন্তানকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে বিথী আক্তারকে আটকের পর পুলিশের কাছে ঘটনার উদ্দেশ্যের কথা জানিয়েছে ওই নারী। তার বরাত দিয়ে ওসি জানান, স্বামী আব্বাস আলী ৮ বছর ধরে মালদ্বীপে রয়েছেন। তিনি দেশে আসেন না, সে কারণে সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টার ভিডিও করে তাকে পাঠানোর জন্য এমন ঘটনা ঘটান বলে দাবি করেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ এবং মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   প্রবাসী  স্বামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: