চা পাতা চুরিতে বাধা, হামলায় আহত বাগান চৌকিদার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের শমশেরনগর ফাঁড়ি দেওছড়া চা বাগানে কাঁচা চা পাতা চুরির সময় বাধা দেওয়ায় চোর চক্রের হামলায়

2026-09-28T18:42:02+00:00
2026-09-28T18:42:02+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চা পাতা চুরিতে বাধা, হামলায় আহত বাগান চৌকিদার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
পাহারাদারের ওপর হামলা, ক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের শমশেরনগর ফাঁড়ি দেওছড়া চা বাগানে কাঁচা চা পাতা চুরির সময় বাধা দেওয়ায় চোর চক্রের হামলায় বাগানের এক পাহারাদার গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে দেওছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

আহত রামরাজ গৌড় রাজু (৪৫) কে প্রথমে ক্যামেলিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চা শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বস্তির একটি চক্র অবৈধভাবে বাগানে প্রবেশ করে বিভিন্ন টিলা থেকে কাঁচা চা পাতা কেটে পাচার করছে। এতে নারী শ্রমিকরা পাতা উত্তোলন করতে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। এতে বাগান ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সোমবার ভোরে পার্শ্ববর্তী বস্তির লোকমান মিয়া, তাহির মিয়া, সালমান মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করে কয়েক বস্তা চা পাতা ভর্তি করে নিয়ে যাওয়ার সময় পাহারাদার বাধা দেন। এ সময় চোর চক্র তার ওপর হামলা চালায়।


ঘটনায় ক্ষুব্ধ চা শ্রমিকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। দেওছড়া কালীমন্দির সংলগ্ন মাঠে বাগান পঞ্চায়েত সভাপতি শংকর রবিদাসের সভাপতিত্বে ও লছমি মাদ্রাজির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক কামরুল জামান, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মোহনলাল রবিদাস, নমিতা সিং, বাগান পঞ্চায়েত সম্পাদক লক্ষ্মীনারায়ণ রবিদাস, লছমি রানী রবিদাস, দিলিপ নাইডু প্রমুখ।

এক সপ্তাহের মধ্যে চোর চক্র ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং বাগানের ভেতর দিয়ে বস্তির রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মৌলভীবাজার  কমলগঞ্জ  উপজেলা  শমশেরনগর  ফাঁড়ি  দেওছড়া  চা বাগান  কাঁচা  চা পাতা  চুরি  চোর  চক্র  হামলা  পাহারাদার  গুরুতর আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: