চীনের কাছে ৭ গোলের লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমস পুরুষ হকিতে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। চীনের কাছে ৭-১ গোলে হারের পর শুধু এ

2026-10-01T22:06:15+00:00
2026-10-01T22:06:15+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
চীনের কাছে ৭ গোলের লজ্জার হার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৬ পিএম 
চীনের কাছে ৭ গোলের লজ্জার হার। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস পুরুষ হকিতে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। চীনের কাছে ৭-১ গোলে হারের পর শুধু এ ম্যাচই নয়, ২০২৮ সালের অলিম্পিক হকির বাছাইপর্বে খেলার সুযোগও হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। দ্বিতীয় মিনিটেই ঝাং জিয়ালিয়াংয়ের গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঝাও ইউলাই। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে চেন বেনহাইয়ের গোলে ৩-০ করে চীন। তৃতীয় কোয়ার্টারের শুরুতে বাংলাদেশ একটি গোল শোধ করে। ৩০ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-১ করেন রাকিবুল হাসান। তবে এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি আমিরুল ইসলামদের দল।

৩২ মিনিটে গাও জিয়েশেংয়ের গোলে আবারও ব্যবধান বাড়ায় চীন। ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ঝাং জিয়ালিয়াং। শেষ কোয়ার্টারে আরও দুবার বাংলাদেশের জালে বল পাঠান চেন বেনহাই। ৫৫ ও ৫৮ মিনিটের গোল দুটিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

চীনের কাছে এই হারের ফলে টুর্নামেন্টে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল বাংলাদেশের। পাশাপাশি ২০২৮ অলিম্পিকের হকি বাছাইপর্বে খেলার পথও বন্ধ হয়ে গেছে। ‘শীর্ষ ছয় দল আগামী এশিয়ান গেমসে সরাসরি খেলবে। যদি কোনো দল অংশগ্রহণ না করে, তখন সপ্তম দল সরাসরি খেলার সুযোগ পাবে। পাশাপাশি অলিম্পিকের বাছাইয়েও এশিয়া থেকে গেমসের শীর্ষ ছয় দল অংশগ্রহণ করবে।’ বলেন এশিয়ান হকি টুর্নামেন্টের পরিচালক গোলাম গাউস।


এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। স্থান নির্ধারণী আরেক ম্যাচে থাইল্যান্ড জাপানের কাছে ৯-১ গোলে হেরেছে। ম্যাচে হারের চেয়ে বড় হয়ে উঠেছে বিতর্ক। দলে অনেক কর্মকর্তা থাকলেও ছিল না কোনো ফিজিও। যার ফলে বাংলদেশ দলের দুজনকে হাসপাতালেও যেতে হয়েছে।    

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   চীন  ৭ গোল  লজ্জা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: