আসিয়ান কাপে গোলের তোড়ে ভেসে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো বাংলাদেশ দলের। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারল থমাস ডুলির শিষ্যরা।

2026-10-01T20:46:30+00:00
2026-10-01T20:46:30+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
আসিয়ান কাপে গোলের তোড়ে ভেসে গেল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম 
আসিয়ান কাপে গোলের তোড়ে ভেসে গেল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো বাংলাদেশ দলের। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারল থমাস ডুলির শিষ্যরা। আর টানা তৃতীয় ম্যাচে হারের মাধ্যমে আসিয়ান কাপের মিশন শেষ হলো জামাল-হামজাদের।   

টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ব্যবধানটা কম হলেও হেরেছে সে ম্যাচেও। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শেষ ম্যাচের জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বরাবরেই মতোই শুরুটা ছিল গোছানো। কিন্তু কয়েক মিনিট পরেই যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। ওলে রোমেনির দেওয়া পাসে প্রথম গোলটি করেন লে বেকার। আর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ তিনি।


১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাসে ব্যবধানে তিনগুণ হয় ইন্দোনেশিয়ার। অবশ্য ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল করতে পেরেছে বাংলাদেশও। সুকির ক্রস থেকে আসা বল হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। পরের মিনিটে বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১ তে।

এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আসিয়ান কাপ  গোলের তোড়ে  বাংলাদেশ  ইন্দোনেশিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: