ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার জীবনের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরও একটি

2026-10-01T17:29:01+00:00
2026-10-01T17:29:01+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম 
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত
ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার জীবনের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরও একটি অনন্য সম্মান। ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা। 

আর্জেন্টিনার বৃহত্তম ও অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাচ্ছেন মেসি। বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতভাবে তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৬ অক্টোবর তাঁর হাতে তুলে দেওয়া হবে ডক্টরেট ডিগ্রি।

দিনটি মেসির জন্য আরও বিশেষ হয়ে উঠতে পারে কয়েক ঘণ্টা পরই। ওই দিনই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।

বুয়েনস আইরেসের মনুমেন্টালে বিশেষ বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এই ম্যাচেই দেশের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি।


তবে বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই সম্মান শুধু মেসির মাঠের সাফল্যের স্বীকৃতি নয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি তাঁকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ ও দূত হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে একের পর এক ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জিতে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির উচ্চতায়। এবার সেই বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরেকটি ভিন্নধর্মী স্বীকৃতি—সম্মানসূচক ডক্টরেট। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ডক্টরেট ডিগ্রি  মেসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: