বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনা সদস্যের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে।
দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেনাসদর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দরবারে সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সময়ের আলো/ইউএমএইচ