জামায়াত-আ. লীগের ভাষায় কোনো পার্থক্য নেই : রাশেদ খান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তব্যের ভাষায় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

2026-10-02T17:37:46+00:00
2026-10-02T17:37:46+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
জামায়াত-আ. লীগের ভাষায় কোনো পার্থক্য নেই : রাশেদ খান
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম 
মো. রাশেদ খান। ছবি : সময়ের আলো
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তব্যের ভাষায় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত মুখে এক কথা বললেও তাদের কার্যক্রমে মুনাফিকি আচরণ স্পষ্ট। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষায় কোনো ফারাক নেই।

জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, সাবেক শাপলা চত্বরের ঘটনার বিচারে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন এবং রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাংলাদেশ জামায়াতে ইসলামী  আওয়ামী লীগ  বক্তব্য  ভাষা  পার্থক্য  প্রধানমন্ত্রী  রাশেদ খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: