চাঁদের পথে ‘জিন্নাহ-১’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মহাকাশ গবেষণায় নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের

2026-10-02T21:01:00+00:00
2026-10-02T21:01:00+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চাঁদের পথে ‘জিন্নাহ-১’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম 
পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। সংগৃহীত ছবি
মহাকাশ গবেষণায় নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের দক্ষিণ মেরু এলাকায় পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান।  

ওয়ার্ল্ড স্পেস উইক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ খান এ তথ্য জানান। তিনি বলেন, কৃষি, নগর ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে পাকিস্তান। পাশাপাশি চীনের সহযোগিতায় চন্দ্র অনুসন্ধান ও মানব মহাকাশ কর্মসূচির প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

সুপারকোর পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩৫ কেজি ওজনের ‘জিন্নাহ-১’ রোভারটি ২০২৮ সালে চাঁদে পাঠানো হতে পারে। চীনের চাং’ই-৮ মিশনের সঙ্গে রোভারটির উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। চাঁদের পৃষ্ঠে পৌঁছে এটি বৈজ্ঞানিক গবেষণা চালাবে এবং মাটি, ভূপ্রকৃতি ও চন্দ্রপৃষ্ঠের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।

ভবিষ্যতের চন্দ্র অভিযানে কাজে লাগতে পারে— এমন বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করাও হবে রোভারটির মাধ্যমে।

পাকিস্তান ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। সুপারকোর চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, দেশটির ছয়টি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট কৃষি, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য সরবরাহ করছে। দূর অনুধাবন প্রযুক্তির মাধ্যমে কৃষি সম্পদ, পানিসম্পদ, দুর্যোগ পরিস্থিতি এবং পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।


এর আগে ২০২৪ সালের মে মাসে চীনের চাং’ই-৬ মিশনের মাধ্যমে ‘আইকিউব-কামার’ নামে একটি চন্দ্র স্যাটেলাইট মহাকাশে পাঠায় পাকিস্তান। এটি ছিল দেশটির প্রথম চন্দ্রকক্ষপথে পাঠানো স্যাটেলাইট।

এদিকে পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করছে পাকিস্তান। সুপারকোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে উৎক্ষেপণ করা ইও-২ স্যাটেলাইটটি দেশটির দ্বিতীয় নিজস্ব পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট এবং জাতীয় পৃথিবী পর্যবেক্ষণ বহরের ষষ্ঠ সদস্য।

মহাকাশচারী পাঠানোর প্রস্তুতিও চলছে 

চীনের মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি মহাকাশচারী পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এ লক্ষ্যে দুই পাকিস্তানি প্রার্থী বর্তমানে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।

নির্বাচিত মহাকাশচারী চীনের মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন।

চীনের মানব মহাকাশ সংস্থার সঙ্গে করা চুক্তির আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। রয়টার্সের সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, জিশান আলী ও খুররম দাউদ বর্তমানে বেইজিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অক্টোবরেই তাদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করার কথা রয়েছে।

 
সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   চাঁদ  পাকিস্তান  রোভার  জিন্নাহ-১ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: