একই বছরে ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা

সময়ের আলো ডেস্ক

ইসলাম

ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের কারণে ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা। সে বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরের মধ্যেই দুবার হজ

2026-10-03T12:08:50+00:00
2026-10-03T12:10:02+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
ইসলাম
একই বছরে ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ১২:১০ পিএম
২০৩৯ সালে বছরের শুরু ও শেষে দুবার ঈদুল আজহা এবং মাঝামাঝি সময়ে ঈদুল ফিতর পালিত হতে পারে। ছবি : সংগৃহীত
ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের কারণে ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা। সে বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরের মধ্যেই দুবার হজ এবং তিনবার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। বছরের শুরু ও শেষে দুবার ঈদুল আজহা এবং মাঝামাঝি সময়ে ঈদুল ফিতর পালিত হতে পারে।

সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাতে এ তথ্য জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি চান্দ্র ক্যালেন্ডার প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়। এ ব্যবধানের কারণেই ২০৩৯ সালে এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হবে।

ড. আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা পালন হবে। ওই বছরের ৬ জানুয়ারি (১০ জিলহজ ১৪৬০ হিজরি) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঈদুল আজহা উদযাপন হবে।

এরপর প্রায় এক বছর পর আবারও হিজরি বর্ষ পূর্ণচক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে দ্বিতীয়বারের মতো হজ অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর (১০ জিলহজ ১৪৬১ হিজরি) পালন হবে আরেকটি ঈদুল আজহা।


অর্থাৎ, ২০৩৯ সালে একই বছরে দুবার হজ এবং দুবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা অত্যন্ত বিরল ঘটনা। একই সঙ্গে দুটি হজ মৌসুমের আগেই পৃথকভাবে আরাফার দিনও পালন হবে, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে আরেকটি ঈদও পড়বে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর উদযাপন হতে পারে। ফলে একটি বছরে দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর, অর্থাৎ মোট তিনটি ঈদ পালনের বিরল সুযোগ আসবে।

এদিকে, চান্দ্র ক্যালেন্ডারের এই স্থানান্তরের প্রভাব শুধু হজ মৌসুমেই সীমাবদ্ধ নয়। পবিত্র রমজান মাসেও একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরের মধ্যে মুসলমানরা দুইবার রমজান মাস পালন করবেন- একবার জানুয়ারিতে এবং আবার ডিসেম্বর মাসে। এর আগে, সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। অর্থাৎ, ৩৩ বছর পর আবারও এক বছরে দুই রমজান পালন হবে।

উল্লেখ্য, ইসলামি হিজরি বর্ষ চান্দ্র মাসের ওপর নির্ভরশীল এবং এর মেয়াদ ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষ সৌরভিত্তিক, যার দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণেই ইসলামি তারিখগুলো প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কিছুটা এগিয়ে আসে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ঈদ  হজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: