কঠিন কাজ সহজ করতে যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

জীবনে চলার পথে নানা কঠিন পরিস্থিতি ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কখনো কোনো কাজ কঠিন মনে হলে, আবার কখনো বিপদ-সংকটে

2026-11-28T08:23:18+00:00
2026-11-28T08:23:18+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইসলাম
কঠিন কাজ সহজ করতে যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম 
বিপদ-সংকটে পড়লে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। ছবি : সংগৃহীত
বিপদ-সংকটে পড়লে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। ছবি : সংগৃহীত
জীবনে চলার পথে নানা কঠিন পরিস্থিতি ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কখনো কোনো কাজ কঠিন মনে হলে, আবার কখনো বিপদ-সংকটে পড়লে মহান আল্লাহর সাহায্য কামনা করা উচিত। এ ধরনের পরিস্থিতিতে নবীজি (সা.) থেকে বর্ণিত দুটি গুরুত্বপূর্ণ দোয়া পড়তে পারেন।

১. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

নবীজি (সা.) থেকে বর্ণিত একটি দোয়া হলো—

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি’তা সাহলা।

অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন, তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিনকেও সহজ করে দিতে পারেন। (ইবনে হিব্বান, হাদিস : ২৪২৭)


২. বিপদ-সংকট থেকে মুক্তির জন্য দোয়া

কঠিন পরিস্থিতি, বিপদ কিংবা সংকটে আল্লাহর সাহায্য কামনা করে এ দোয়াটি পড়তে পারেন—

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ : ইয়া হাইই ইয়া ক্বাইয়্যুম, বি রাহমাতিকা আসতাগীস, আসলিহ লি শানি কুল্লাহ, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আঈনিন।

অর্থ : হে চিরঞ্জীব, হে চিরপ্রতিষ্ঠিত সত্তা! আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য প্রার্থনা করছি। আমার সব বিষয় সংশোধন করে দিন। এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। (তিরমিজি, হাদিস : ৩৫২৪)

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দোয়া  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: