সত্যিই কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ইসলাম কী বলে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মুসলিম সমাজে বহুল প্রচলিত একটি কথা— ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ । অনেকেই এই কথাটিকে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস বলে উল্লেখ

2026-11-27T19:24:23+00:00
2026-11-27T19:24:23+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইসলাম
সত্যিই কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ইসলাম কী বলে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
মুসলিম সমাজে বহুল প্রচলিত একটি কথা— ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ । অনেকেই এই কথাটিকে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস বলে উল্লেখ করেন। তবে হাদিস বিশারদদের মতে, বাক্যটি হুবহু কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। তাই এটিকে সরাসরি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী হিসেবে প্রচার করা ঠিক নয়।

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, স্বামীর অধিকার ও স্ত্রীর দায়িত্ব সম্পর্কে সহিহ হাদিসে দেওয়া নির্দেশনার ভাবার্থ থেকেই কথাটি সমাজে প্রচলিত হয়েছে।

হাদিসের কিতাব মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ ও মুসতাদরাকে হাকেমে বর্ণিত একটি হাদিসে এসেছে, এক নারী সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করেন, তার স্বামী আছেন কি না। নারীটি হ্যাঁ-সূচক উত্তর দিলে নবীজি (সা.) জানতে চান, স্বামীর সঙ্গে তার আচরণ কেমন।

জবাবে ওই নারী জানান, সামর্থ্য অনুযায়ী স্বামীর আনুগত্য ও খেদমতে তিনি কোনো অবহেলা করেন না। তখন রাসুলুল্লাহ (সা.) তাকে স্বামীর সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক করেন। হাদিসে এসেছে, ‘সে-ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।’ (মুআত্তা মালেক, হাদিস : ৯; মুসনাদে আহমাদ, হাদিস : ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস : ২৭৬৯)

আলেমদের ব্যাখ্যা হলো, স্বামীর বৈধ অধিকার যথাযথভাবে আদায় এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একজন স্ত্রী জান্নাত লাভের সুযোগ পেতে পারেন। বিপরীতে, স্বামীর ন্যায্য অধিকার অস্বীকার করলে পরকালে জবাবদিহির মুখোমুখি হতে হবে।


তবে ইসলামে কেবল স্ত্রীর দায়িত্বের কথাই বলা হয়নি। স্বামীর ওপরও স্ত্রীর অধিকার আদায় এবং তার সঙ্গে সদাচরণের নির্দেশ রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে।’ (সুরা বাকারা, আয়াত : ২২৮)

এ ছাড়া বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) পুরুষদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছিলেন। (মুসলিম, হাদিস : ১২১৮)

ইসলামের দৃষ্টিতে দাম্পত্যজীবনের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষা করা। তাই ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটিকে হাদিস হিসেবে প্রচার না করে কোরআন ও নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকারের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন আলেমরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্বামী  স্ত্রী  জান্নাত  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: