ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার (৪ অক্টোবর) আপিল করার সময় শেষ হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
ছয়জনের সবার মনোনয়নপত্রই রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন– বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
সময়ের আলো/কেএইচও