নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সানজিদ হাসনাতের পরিবার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় কোনো মামলা নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, আটকের পর সানজিদ হাসনাতকে ডিবি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত সানজিদ হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের আওয়ামী লীগের মনোনয়নে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কায়সার হাসনাত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে সানজিদ হাসনাতের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা
সময়ের আলো/আতা