কুষ্টিয়ায় ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) দুপুরে

2026-10-04T21:20:14+00:00
2026-10-04T21:20:14+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক জব্দ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোর সাড়ে ৫ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন নিচপাড়া এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

অপরদিকে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তসংলগ্ন ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এ ছাড়া রোববার সকাল ৯ টার দিকে প্রাগপুর ফুটবল মাঠসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুষ্টিয়া  ১৫ লক্ষাধিক টাকা  ভারতীয় মাদক  জব্দ  দৌলতপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: