রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবরোধ

2026-10-05T14:05:03+00:00
2026-10-05T14:05:03+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম 
রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন অটোরিকশাচালকেরা। এ সময় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে অবরোধ তুলে নেওয়ায় পল্টন থেকে প্রেসক্লাবমুখি  সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার কিছু সময় আগে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে অটোরিকশাচালকেরা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়। 

অবরোধে অটোরিকশাচালকেরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। বিদ্যুৎসংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

আন্দোলনরত চালকেরা বলেন, বিদ্যুৎসংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ করে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

তারা দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন অটোরিকশাচালকেরা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  অটোরিকশা চালক  সড়ক অবরোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: