এলপিজির দাম বাড়ল কেন, কারণ জানাল বিইআরসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অক্টোবরে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও আমদানি ব্যয় বাড়ায় দেশে ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি

2026-10-05T18:45:14+00:00
2026-10-05T18:45:14+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
এলপিজির দাম বাড়ল কেন, কারণ জানাল বিইআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম 
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ছবি : সংগৃহীত
অক্টোবরে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও আমদানি ব্যয় বাড়ায় দেশে ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর অক্টোবরের সৌদি কনট্রাক্ট প্রাইস বা সৌদি সিপি অনুযায়ী দাম সমন্বয় করা হয়েছে। অক্টোবরে প্রোপেনের দাম প্রতি টন ৬৮০ ডলার এবং বিউটেন ৭৩০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৭১২ দশমিক ৫০ ডলার। সেপ্টেম্বরে এই গড় ছিল ৬৪৭ দশমিক ৭৫ ডলার।

এর পাশাপাশি এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়ামও বেড়েছে। অক্টোবরে প্রতি টন ২৫০ ডলার ধরা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৬০ ডলার। অর্থাৎ এ খাতে ব্যয় বেড়েছে ৯০ ডলার। তবে ডলারের গড় বিনিময় হার সামান্য কমেছে।


নতুন দর অনুযায়ী ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৮৪ টাকা ৬২ পয়সা হয়েছে।

দাম বাড়লেও বাজারে সংকট কাটেনি। বিভিন্ন এলাকায় নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। মুন্সীগঞ্জে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, ময়মনসিংহে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে এলপিজি সরবরাহ কমে যাওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ২০ সেপ্টেম্বরের পর আমদানিকারকরা সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমিয়ে দিয়েছেন। তবে আমদানিকারকরা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ অস্বীকার করেছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এলপিজি  দাম  বাড়ল  কারণ  বিইআরসি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: