২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষ্যে২২ অক্টোবর একদিন ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি

2026-10-05T19:38:51+00:00
2026-10-05T19:38:51+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
মন্ত্রিসভার বৈঠক
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম 
২২ অক্টোবর একদিন ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ছবি : সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর একদিন ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।


২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মন্ত্রিসভা  বৈঠকে  অনুমোদন  ছুটি অনুমোদন  দুর্গাপূজা  ৫ দিনের ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: