ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন ধরনের সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ অক্টোবর)

2026-10-06T06:20:05+00:00
2026-10-06T06:20:05+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:২০ এএম 
ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন ধরনের সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৭ বিজিবির আশ্রায়ন বিওপির টহল দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কৃষির গুরুত্বপূর্ণ উপকরণ সার অবৈধভাবে দেশের বাইরে পাচার ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভারত  পাচার  সার  উদ্ধার  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: