চলতি বছরে আর কতদিন সরকারি ছুটি, জেনে নিন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি বছরের ৯ মাস পেরিয়ে এখন অক্টোবর। বছরের শেষ তিন মাসে দুর্গাপূজা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, মহান বিজয় দিবস

2026-10-06T12:09:06+00:00
2026-10-06T12:09:06+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
চলতি বছরে আর কতদিন সরকারি ছুটি, জেনে নিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি বছরের ৯ মাস পেরিয়ে এখন অক্টোবর। বছরের শেষ তিন মাসে দুর্গাপূজা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, মহান বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকছে চাকরিজীবীদের।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকবে। এর মধ্যে ২০ ও ২২ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে। তবে দুর্গাপূজার ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস খোলা থাকবে।


নভেম্বরে একটি সরকারি ছুটি রয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে।

ডিসেম্বরে ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   চলতি বছর  সরকারি ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: